ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নিউ সুপার মার্কেটে আগুন, আহত অবস্থায় একজন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৪, ১৫ এপ্রিল ২০২৩
নিউ সুপার মার্কেটে আগুন, আহত অবস্থায় একজন উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় ভেতর থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। 

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে লাগা আগুনে সর্বশেষ ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।  তবে তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা গেছে, এর মধ্যেও মার্কেটের ভেতর ব্যবসায়ীরা ঢুকছেন মালামাল বের করার জন্য। পুরো নিউ মার্কেট এলাকা ধোঁয়ায় ভরে গেছে।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে।

Advertisement

তিনি আরো বলেন, ভোর ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৮টি করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!