ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আগুনের পাশাপাশি বাড়ছে উৎসুক জনতার ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৫, ১৫ এপ্রিল ২০২৩
আগুনের পাশাপাশি বাড়ছে উৎসুক জনতার ভিড়
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসুক জনতার ভিড়ও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এর আগে, শনিবার ভোর ৫টা ৪০টা মিনিটের দিকে আগুনের খবর জানায় ফায়ার সার্ভিস। আগুনের খবর পেয়ে সাধারণ মানুষের পাশাপাশি নিউ মার্কেটের ব্যবসায়ীরাও ঘটনাস্থলে ছুটে আসছেন। 

অনেকে বলছেন, রমজানের শেষ দিকে হওয়ায় মধ্যরাত পর্যন্ত তারা দোকান করেছেন। সেহেরি খেয়ে মাত্র ঘুমাতে যাবেন ঠিক সেই মুহূর্তে আগুনের খবরে আবার ছুটে এসেছেন।

Advertisement

ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সে পরিস্থিতি দেখতে ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজে হাজারো উৎসুক মানুষ ভিড় করছে। যে কোনো ধরনের বিপদ বা ঝুঁকি এড়াতে সেখান থেকে নেমে যাওয়ার জন্য মাইকিং করছে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্য। 

গাউছিয়া এবং নিউমার্কেটে যাতায়াতের জন্য নির্মিত ফুটওভার ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সম্প্রতি জনসাধারণের চলাচল বন্ধ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!