ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তালাবদ্ধ ঘরে আগুন, পুড়েছে ৮ ঘর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ১৩ এপ্রিল ২০২৩
তালাবদ্ধ ঘরে আগুন, পুড়েছে ৮ ঘর
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে তালাবদ্ধ একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে তবে ততক্ষণে পুরে গেছে ৮টি ঘর। 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জে ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আবুবকর।

Advertisement

তিনি জানান, দুপুরের দিকে ঐ গ্রামের আব্দুল খালেকের তালাবদ্ধ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন মুহূর্তেই পাশের জয়নাল, তাহের, মনির ও শরীফের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণ আনে। পরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ৮টি ঘর, নগদ টাকা ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কালীগঞ্জ থানার এসআই মো. মাজহারুল ইসলাম বলেন, আগুন লাগার বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পারি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!