ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রোজার শুরুতেই জমে উঠেছে রাজধানীর শপিংমল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০০, ২৪ মার্চ ২০২৩
রোজার শুরুতেই জমে উঠেছে রাজধানীর শপিংমল
ফাইল ফটো

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। আর রোজার প্রথমদিনই হলো শুক্রবার। তাই বেশিরভাগ অফিসের সাপ্তাাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর শপিংমলগুলোতে সপরিবারে ভিড় করেছেন সাধারণ মানুষ। 

সরেজমিনে রাজধানীর বেশ কয়েকটি শপিংমল ঘুরে এমনই চিত্র চোখে পড়েছে। বিক্রেতারা বলছেন, এ অবস্থা অব্যাহত থাকলে এবার ভালো বেচা-বিক্রি হবে।

রাজধানীর বসুন্ধরা শপিংমল ঘুরে দেখা গেছে, সকাল থেকে ক্রেতার সংখ্যা কিছুটা কম থাকলেও দুপুরের পর তা বাড়তে থাকে। বিকেলের দিকে ক্রেতার সংখ্যা আরো বেড়ে যায়।

Advertisement

ঈদের কেনাকাটা করতে আসা সিমা নামের একজন নারী ক্রেতা বলেন, রমজানের শেষের দিকে মার্কেটগুলোতে ভিড় বেড়ে যায়। তাই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে রোজার প্রথম ছুটির দিনেই মার্কেটে চলে এসেছি। 

সাদিয়া হক নামের অপর একজন ক্রেতা বলেন, প্রথম দিকে কেনাকাটা করলে ভালো ডিজাইনের কাপড় পাওয়া যায়। এবার সপরিবারে ঈদ করতে গ্রামের বাড়ি যাবো। তাই আগেই কেনাকাটা সেরে রাখছি।

আজিমপুর থেকে নিউমার্কেটে সপরিবারে কেনাকাটা করতে আসা রাসিব হোসেন বলেন, অফিস থাকায় কেনাকাটার জন্য ছুটির দিনই ভরসা। রোজার প্রথমদিক হওয়ায় দাম কিছুটা বেশি মনে হচ্ছে। তবে আশার কথা, ভালো ডিজাইনের কাপড় পাওয়া যাচ্ছে।   

এদিকে ব্যবসায়ীরা বলছেন, আশানুরূপ বেচাকেনা হলেও এলসি জটিলতায় ক্রেতার চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন তারা। তাই দাম কিছুটা বেশি। তবে আশা করি দ্রুতই সমস্যা কেটে যাবে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!