ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হজের নামে অর্থ আত্মসাৎ, যুক্তরাষ্ট্রে পালাতে গিয়ে খেলেন ধরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০০, ৭ মার্চ ২০২৩
হজের নামে অর্থ আত্মসাৎ, যুক্তরাষ্ট্রে পালাতে গিয়ে খেলেন ধরা
ছবি: সংগৃহীত

হজে পাঠানোর কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে শামসুদ্দিন শামীম নামে এক প্রতারককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। 

প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ওয়ারী থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গ্রেফতার শামীমের বিরুদ্ধে নোয়াখালীতেও মামলা রয়েছে। ওয়ারী থানায়ও গতকাল সোমবার রাতে একটি মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

Advertisement

জানা গেছে, শামসুদ্দিন শামীম নিজেকে সরকার অনুমোদিত একাধিক হজ এজেন্সির মালিক দাবি করতেন। এ পরিচয়ে তিনি নোয়াখালির চাটখিল এলাকা থেকে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করেন। তবে হজে পাঠাতে না পারায় ভুক্তভোগীরা শামীমের কাছে তাদের অর্থ ফেরত চান। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগীরা তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের দায়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।

কানন নামে শামীমের প্রতারণার শিকার এক ব্যক্তি জানান, তার পরিবারের সদস্যদেরকে হজে পাঠানোর কথা বলে ১৪ লাখ টাকা আদায় করেন শামীম। কিন্তু টাকাগুলো তিনি আত্মসাৎ করেছিলেন।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতার থেকে বাঁচতে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ শামীমকে আটক করে। সেখান থেকে তাকে ওয়ারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!