পাতিলেবু: লেবুর উপকারিতা সম্পর্কে আমরা সকলেই অবগত। স্বাস্থ্য থেকে রূপচর্চা এবং রান্নায় স্বাদ বাড়ানো - সবেতেই লেবুর গুণ অপরিসীম। তবে কেবল লেবুর রস নয়, লেবুর খোসাও কিন্তু বিভিন্ন কাজে লাগে। লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। তারপর লেবুর খোসাতে ঐ মিশ্রণটি নিয়ে গ্যাসের উপরে ঘষে ঘষে দাগছোপ তুলে নিন।
পেঁয়াজ: পেঁয়াজ শুধু খাবারের স্বাদ বাড়ায় না, বিভিন্ন ঘরোয়া কাজেও পেঁয়াজের ভূমিকা অনবদ্য। গ্যাস পরিষ্কার করতে কাজে লাগাতে পারেন পেঁয়াজ। কয়েক টুকরা পেঁয়াজ সেদ্ধ করে সেই পানি গ্যাসের চুলায় ঢেলে স্ক্রাবার দিয়ে ঘষুন। নিমেষেই উঠে যাবে গ্যাসের সব দাগ।
.png)
বেকিং সোডা: গ্যাসের চুলা করতে ব্যবহার করুন বেকিং সোডা। বেকিং সোডার সঙ্গে লেবুর রস এবং ভিনেগার মিশিয়ে নিন ভালো করে। তার পর এই মিশ্রণটি দিয়ে গ্যাস পরিষ্কার করুন।