সোমবার দুপুরে ডিএনসিসির পক্ষ থেকে তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, শুধু ভবন নির্মাণ করলেই হবে না, সামনে জায়গা থাকতে হবে। খেলার মাঠ থাকতে হবে, যেন বিনোদনের পাশাপাশি বড় বিপর্যয়ে মাঠে আশ্রয় নেয়া যায়। ন্যাশনাল বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে।
.png)
অনুষ্ঠানে ডিএনসিসির উদ্যোগে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের জন্য মানবিক সহায়তা হিসেবে তার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা) কাছে এক হাজার রুম হিটার, আট হাজার হুডি, ব্লাঙ্কেট, জ্যাকেটসহ পোশাক ও অন্যান্য সামগ্রী হস্তান্তর করা হয়।