ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫১, ১ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুরে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হবে: মেয়র আতিক
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম- ফাইল ফটো

রাজধানীর মিরপুরে আধুনিক মানের সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে বলে ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরে পল্লবী সিটি ক্লাব মাঠে ‘মিরপুর মুক্তির উৎসব-২০২৩’ অনুষ্ঠানে  তিনি এ ঘোষণা দেন।

আতিকুল ইসলাম বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যত প্রজন্মকে জানাতে হবে। সাংস্কৃতিক চর্চা আমাদের জীবনের অংশ। মিরপুরের সাংস্কৃতিক সংগঠনগুলোকে অনুরোধ করছি আমাকে জায়গার সন্ধান দিন। কোথাও অবৈধ দখল হওয়া জমি থাকলে আমাদের জানান। মিরপুরে আধুনিক মানের সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: আতিক মেয়র
লিংক সফলভাবে কপি হয়েছে!