ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১১, ১ ফেব্রুয়ারি ২০২৩
অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন প্রকৌশলী
প্রতীকী ছবি

রাজধানীর পল্টনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন মো. রেজাউল করিম (৩৫) নামের এক প্রকৌশলী। এসময় তার কাছে থাকা মালামাল কেনার এক লাখ টাকা নিয়ে যায় প্রতারক চক্রটি। 

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পল্টনে ভিক্টর ক্লাসিক বাসে এ ঘটনা ঘটে। রেজাউলের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকায়। তিনি উত্তরা এলাকায় থাকতেন।

এদিন বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভিক্টর বাসে এক প্রকৌশলীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির একটি চক্র। পরে তার এক সহকর্মী অচেতন অবস্থায় রেজাউলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। এরপর মেডিসিন দিয়ে চিকিৎসকরা তার পাকস্থলী পরিষ্কার করেন।

Advertisement

রেজাউলে সহকর্মী মো. নুরুজ্জামান বলেন, আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করি। তিনি আমাদের প্রতিষ্ঠানে সার্ভিস প্রকৌশলী হিসেবে কর্মরত। আজ সকালে উত্তরা থেকে মালামাল কেনার জন্য ভিক্টর ক্লাসিক পরিবহনে সদরঘাট যাওয়ার জন্য বাসে ওঠেন। পরে বাসেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। এ সময় তার কাছে থাকা এক লাখ টাকা নিয়ে যায় প্রতারক চক্রটি। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।  

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঢামেক
লিংক সফলভাবে কপি হয়েছে!