[ রাজধানী ]
খিলক্ষেতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
ফাইল ফটো
রাজধানীর খিলক্ষেতের তিনশ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনার ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতকে নিয়ে আসা পথচারী ইয়াসিন জানান, খিলক্ষেতের ৩শ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সিটকে পড়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন।
তাদেরকেও কুর্মিটোলা হাসপাতালে নিলে আরোহী দুজনকে ভর্তি দেওয়া হয়। অজ্ঞাতনামা এ ব্যক্তির অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলক্ষেত থানার এস আই মো. নাজমুল বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসে ঐ ব্যক্তিকে মৃত অবস্থায় পাই। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!