[ দেশজুড়ে ]
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু
হাবিবুর রহমান ওরফে হবু মাতব্বর
সড়ক দুর্ঘটনায় আহত নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান ওরফে হবু মাতব্বর (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
চেয়ারম্যান হাবিবুর রহমান নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাঁশরী গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত দুইদিন আগে তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!