[ রাজধানী ]
ঈদে মোটরসাইকেল দুর্ঘটনায় পঙ্গু হাসপাতালেই ৬০ মৃত্যু
ঢাকার পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে রোগীর ভিড়। ছবি: সংগৃহীত
এবারের ঈদের ছুটির চারদিনে মোটরসাইকেল দুর্ঘটনায় শুধুমাত্র ঢাকার পঙ্গু হাসপাতালেই মারা গেছেন ৬০ জন। আর চিকিৎসা নিয়েছে আটশ’ জনেরও বেশি মানুষ।
ঢাকা পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের বেশিরভাগেরই বয়স ৩০ এর নিচে। সেই সঙ্গে ভর্তি হওয়া রোগীদের একটি বড় সংখ্যাই মোটরবাইক চালক, না হয় আরোহী।
হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, বেপরোয়া বাইক, সিএনজি ও অটোরিকশাসহ অন্যান্য যানবাহনে মোট ৭৩২ জন হাত-পা ভেঙে ভর্তি হয়েছেন। অনেকের অবস্থা গুরুতর। সাধারণত দৈনিক ১০০ থেকে সর্বোচ্চ ১৫০ জন রোগী ভর্তি হয়। অথচ ঈদের দিন ৩০০ রোগী ভর্তি হয়েছে। এছাড়া ঈদের আগের দিন ১৯৭ ও ঈদের পরের দিন ২৩৫ জন রোগী নিটোরে হাত-পা ভেঙে। তাদের অনেকেরই হাত-পা কেটে ফেলতে হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৫ জন মানুষের মৃত্যু হয়। আর দুশ’রও বেশি মানুষ পঙ্গ হয়ে যায়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!