[ রাজধানী ]
ঢাকা ওয়াসার ৪ কর্মকর্তার পদোন্নতি
ফাইল ফটো
ঢাকা ওয়াসার চার কর্মকর্তাকে সহকারী রাজস্ব থেকে রাজস্ব কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। শুক্রবার ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর এ বিষয়ে অফিস আদেশ জারি করেছেন।
প্রকৌশলী শারমিন হক আমীর জানান, তাদের চাকরি ওয়াসা আইন ১৯৯৬ এবং ঢাকা ওয়াসার চাকরি প্রবিধানমালা ২০১০ অনুযায়ী পরিচালিত হবে। কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্তমান পোস্টিং অপরিবর্তিত থাকবে।
রাজস্ব কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়া চারজন হলেন- রাজস্ব জোন ১ এর রাজস্ব কর্মকর্তা এ এইচ এম নূরে জালাল, নারায়ণগঞ্জ রাজস্ব জোনের রাজস্ব কর্মকর্তা আবু জাফর মশিউর রহমান, রাজস্ব জোন ৪ এর রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান এবং রাজস্ব জোন ৯ এর রাজস্ব কর্মকর্তা এনায়েত করিম।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!