ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

একে অপরকে সন্দেহ, স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেল স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১৫, ১ মে ২০২২
একে অপরকে সন্দেহ, স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেল স্ত্রী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট

রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকায় স্বামী শাহ আলমের ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়েছেন ৩৫ বছর বয়সী স্ত্রী রেখা বেগম। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যার পর উত্তর বাড্ডা সাতারকুল আলীর মোড়ের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ রেখা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, স্বামী-স্ত্রী দুজনই দুজনকে নানা কারণে সন্দেহ করতেন। এ নিয়ে কলহের জের ধরে রেখাকে অ্যাসিডে ঝলসে দিয়েছেন শাহ আলম। তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দগ্ধ নারীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় অভিযুক্ত শাহ আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!