ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে জলাশয়ে মিলল শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৭, ১ মে ২০২২
রাজধানীতে জলাশয়ে মিলল শিশুর মরদেহ
ফাইল ফটো

রাজধানীর ভাটারা খিলবাড়ীরটেক এলাকার একটি জলাশয় থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ভাটার থানা-পুলিশ।

রোববার দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেন ভাটারা থানার ওসি সাজেদুর রহমান জানান, শিশুটির নাম-ঠিকানা এখনো কিছু জানা যায়নি। বয়স আনুমানিক ৮ থেকে ৯ বছর।
 
তিনি আরো বলেন, কিছুদিন আগে একটি শিশু নিখোঁজের একটি জিডি হয়েছিল থানায়। আজকে খিলবাড়ীরটেক জলাশয় থেকে উদ্ধার শিশুটি সেই নিখোঁজ শিশু কি-না এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!