ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

খিলক্ষেতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২১, ৯ নভেম্বর ২০২১
খিলক্ষেতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ছবি প্রতীকী

রাজধানীর খিলক্ষেত ভূঁইয়াবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পরে বেল্লাল হোসেন (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বেলা ১টার দিকে তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত বেল্লাল ভোলা সদর উপজেলার চরনাবাদ গ্রামের আব্দুর রশিদের ছেলে। খিলক্ষেতের ওই ভবনেই থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির  ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!