ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

ছিনতাইকারীর ছুরিকাঘাত, জিন্স প্যান্ট ও টি-শার্ট পরিহিত যুবক খুন

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১১:০৭, ৬ অক্টোবর ২০২১
ছিনতাইকারীর ছুরিকাঘাত, জিন্স প্যান্ট ও টি-শার্ট পরিহিত যুবক খুন
ফাইল ছবি

রাজধানীর কারওয়ান বাজারে প্রিন্স হোটেলের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিন্স প্যান্ট ও টি-শার্ট পরিহিত অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত পৌনে এগারোটার দিকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের বয়স অনুমানিক ২৫ বছর। 

উদ্ধারকারী পথচারী রাকিব হোসেন বলেন, বাইসাইকেল চালিয়ে কারওয়ান বাজার প্রিন্স হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন ওই যুবক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে আমরা তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেই। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারওয়ান বাজার প্রিন্স হোটেলের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে ঢামেকে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!