[ রাজধানী ]
সন্ধ্যা পর্যন্ত গ্যাস সংকটে রাজধানীর পাঁচ এলাকা
ফাইল ফটো
গ্যাসের পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর পাঁচটি এলাকায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গ্যাস সংকট থাকবে বলে জানিয়েছে তিতাস।
সোমবার রাতে আমিনবাজারে সড়ক ও জনপথ বিভাগের কাজের সময় তিতাস গ্যাসের পাইপ ক্ষতিগ্রস্ত হয়। এতে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গ্রিন রোড ও ঝিগাতলা এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
ধানমন্ডি এলাকার বাসিন্দা মইনউদ্দিন বলেন, সকালে গ্যাসের চাপ কম ছিল। ১০ টার দিকে আরো কমে যায়। গ্যাস সংকট সমস্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিতাস গ্যাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তিতাস গ্যাস জানায়, উচ্চচাপের গ্যাস সরবরাহের এ পাইপটি মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!