ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫০, ১৮ ডিসেম্বর ২০২০
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
ফাইল ছবি

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’নারী নিহত হয়েছেন। রাজধানীর শাহবাগ থানার হাইকোর্টের সামনে ও ক্যান্টনমেন্ট থানার জিল্লুর রহমান ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাহবাগ থানার এসআই মো. মনসুর আহমেদ জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনে গাড়ি চাপায় ৩৫ বছরের এক অজ্ঞাতনামা নারী নিহত হয়েছে। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই নারীর পরনে কালো বোরকা ও লাল ওড়না ছিলো।

এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে জিল্লুর রহমান ফ্লাইওভার ব্রিজের ঢালে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে ২৫ বছরের এক তরুণী নিহত হন। শুক্রবার বিকেল পর্যন্ত তার নাম ও পরিচয় জানা যায়নি।

ক্যান্টনমেন্ট থানার ওসি)কাজী সাহান হক বাসসকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!