[ রাজধানী ]
কিছুক্ষণ পর রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হবে
ফাইল ছবি
ঢাকার একটি অংশে আজ মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- মোহাম্মদপুর নূরজাহান রোড আবাসিক এলাকায় গ্যাস পাইপলাইনে কাজের জন্য আওরঙ্গজেব রোড, শাহাজাহান রোড, স্যার সৈয়দ রোড, তাজমহল রোড, গজনবী রোড, শেরশাহ সুরী রোড, স্যার সলিমুল্লাহ রোড, রাজিয়া সুলতানা রোড, নূরজাহান রোড ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার বিকেল চারটার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!