[ রাজধানী ]
মিরপুরে বস্তিতে আগুন
ফাইল ছবি
রাজধানীর মিরপুরের কালশীতে একটি বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকে একটি বস্তিতে আগুন লেগেছে। আগুনের খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পাঠানো হয়েছে।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!