[ রাজধানী ]
মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
ভয়াবহ আগুনের লেলিহান শিখা। ছবি: ডেইলি বাংলাদেশ
মহাখালী সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
সোমবার রাত পৌনে ১১টার দিকে ওই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, মহাখালী সাততলা বস্তিতে রিকশা-ভ্যান, ঠেলা গাড়ী চালক, গার্মেন্টস কর্মী কিংবা দিনমজুর লোকের বাস। আগুনের সঙ্গে সঙ্গে তারা ভেতর থেকে চিৎকার-চেঁচামেচি করে বের হয়ে আসতে থাকেন। তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে অনেকেই বাসাবাড়ির মালামাল সরিয়ে নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!