ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ধাতব পদার্থের তৈরি পদক ও মেডেলসহ আটক চার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২২, ২৪ আগস্ট ২০২০
ধাতব পদার্থের তৈরি পদক ও মেডেলসহ আটক চার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানী চকবাজার এলাকা থেকে ৪ জন অবৈধ অতি মূল্যবান ধাতব পদার্থের তৈরিকৃত পদক ও মেডেল ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১০। 

সোমবার দুপুরে চকবাজার হোসনীদালান এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলো- শেখ এনায়েত হোসেন টুটুল, আবু লায়েজ আবুল, মোহাম্মদ আলী প্রধান মোহন ও আবু নাছের।

র‍্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, এ সময় তাদের কাছ থেকে ৩টি অতি মূল্যবান ধাতব পদার্থের তৈরিকৃত পুরাকীর্তি পদক ও মেডেল উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। এ ছাড়া ৬টি মোবাইল এবং ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পুরাতন ধাতব পদার্থের তৈরি পদক ও মেডেল ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজশে কথিত ধাতব পদার্থের পণ্য তৈরি পদক (মেডেল), যা মুদ্রা সদৃশ অবৈধভাবে বিদেশ থেকে আমদানি করে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে কেনা-বেচা করে আসছে।

চকবাজার থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!