ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সজীব বিল্ডার্সের মালিক হত্যায় মেয়ের মামলা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৯, ৮ আগস্ট ২০২০
সজীব বিল্ডার্সের মালিক হত্যায় মেয়ের মামলা 
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কনস্ট্রাকশন কোম্পানি সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের মেয়ে খাদিজা আক্তার বাদী হয়ে ভাটারা থানায় হত্যা মামলাটি করেন। মামলা নং ৬। আসামি অজ্ঞাত।

শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলাটি তদন্ত করছেন এসআই হাসান মাসুদ। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

Advertisement

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাসা থেকে ডেকে নিয়ে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় কনস্ট্রাকশন কোম্পানি সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ফোনে কেউ একজন বাসা থেকে ডেকে নেয়ার পর রাতে তিনি আর ফেরেননি। উদ্বিগ্ন পরিবার বিভিন্ন জায়গায় সন্ধান করেও তার খবর পায়নি। পরে রাতে ভাটারা থানায় বিষয়টি অবহিত করা হয়। ৭ আগস্ট সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!