ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

কেন্দ্রীয় ঔষধাগারের সদ্য বিদায়ী পরিচালক ডা. শহীদুল্লাহ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৯, ২৫ জুলাই ২০২০
কেন্দ্রীয় ঔষধাগারের সদ্য বিদায়ী পরিচালক ডা. শহীদুল্লাহ মারা গেছেন
ব্রিগেডিয়ার জেনারেল ডা. শহীদুল্লাহ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার দুপুর দুইটা ৫৫ মিনিটে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ বিষয়ক সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের সদস্য সচিব ডা. রিজওয়ানুল করিম শামীম।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। এর আগে গত ২৫ জুন তিনি সিএমএইচে ভর্তি হন। গতকাল থেকে অবস্থার অবনতি হলে প্রথমে আইসিইউ এবং পরে ভেন্টিলেশনে নেয়া হয়। ২০১৯ সালের ২২ নভেম্বর তিনি সিএমএসডির পরিচালক হিসেবে যোগদান করেন।

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!