ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

বাড্ডায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৩, ১৫ জুলাই ২০২০
বাড্ডায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর বাড্ডার আফতাব নগর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বিকাশ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার বিকেলে দুর্ঘটনায় গুরুতর আহত বিকাশ নামের ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের এক সহকর্মী জানান, বিকেলে আফতাব নগর লোহার ব্রিজ এলাকার একটি নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলায় কাজ করার সময় নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বিকাশের বাড়ি বরগুনা সদর উপজেলার ছোটভাইঝোড়া গ্রামে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!