ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ভাটারায় ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৫, ১৯ জুন ২০২০
ভাটারায় ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
ছবি: প্রতীকী

রাজধানীর ভাটারায় ছাদ থেকে পড়ে মদন মালাকার (৫৫) নামে এক বুটিক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে ভাটারা চেয়ারম্যান বাড়ি এলাকার ২/এ নম্বর রোডের ৪৫ নম্বর নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ভাটারা থানার এসআই মো. আবদুল সাকুর এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের আত্মীয়ের বরাত দিয়ে এসআই জানান, চার তলা বাড়ির ছাদে বিভিন্ন গাছের বাগান ছিল মদন মালাকারের। তিনি নিয়মিত গাছের পরিচর্যা করতেন। এদিন বিকেলেও ছাদে যান গাছের পরিচর্যা করতে। বৃষ্টি হওয়ায় ছাদ পিচ্ছিল ছিল এবং সেখানে কোনো রেলিংও ছিল না। অসতর্কতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। পরে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে পুলিশের সন্দেহ হওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!