ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের পরিবার পাবে মরণোত্তর সম্মাননা

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪, ৪ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের পরিবার পাবে মরণোত্তর সম্মাননা
প্রয়াত শিক্ষার্থীদের পরিবারকে সম্মাননা দেবে নোবিপ্রবি।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে তাঁদের পরিবারের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেওয়া হবে। ২০১৪-১৫ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের মধ্যে মৃত্যুবরণ করা শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা এ সম্মাননা গ্রহণ করবেন।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। আগামী ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

মতবিনিময় সভায় উপাচার্য বলেন, ‘সমাবর্তন শুধু সনদ বিতরণের অনুষ্ঠান নয়, এটি পুরো নোবিপ্রবি পরিবারের মিলনমেলা। এই দীর্ঘ সময়ে আমরা আমাদের যে সকল প্রিয় শিক্ষার্থীকে হারিয়েছি, তাঁদের স্মৃতি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অমলিন। সমাবর্তনের মূল আয়োজনে ১০ম থেকে ১৬তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে তাঁদের পরিবারের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেওয়া হবে।’

 

তিনি আরও বলেন, সমাবর্তন উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে সমাবর্তনের নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়েও প্রশাসন ইতিবাচক দৃষ্টি রাখছে।

ডেইলি-বাংলাদেশ/নোবিপ্রবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!