ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ ড. কামরুন নাহার

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ২২ সেপ্টেম্বর ২০২৬
কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ ড. কামরুন নাহার
ছবি :সহযোগী অধ্যাপক ড.কামরুন নাহার।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.কামরুন নাহার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের বর্তমান প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরীন সানি এর দায়িত্বের মেয়াদ চলতি বছরের আগামী ২৮ সেপ্টেম্বর শেষ হবে। ফলে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহারকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য হলটির প্রাধ্যক্ষ হিসেবে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, 'বর্তমান প্রভোস্টের দায়িত্বের মেয়াদ আগামী ২৮ তারিখে শেষ হবে। সঙ্গত কারণেই নতুন প্রভোস্ট হিসেবে কামরুন নাহার ম্যামকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে নিয়োগ দেওয়ার অন্যতম কারণ হলো, তিনি অত্যন্ত শিক্ষার্থীবান্ধব এবং শিক্ষার্থীদের প্রতি যত্নশীল। শিক্ষার্থীদের ভালো-মন্দ ও প্রয়োজনের বিষয়গুলো তিনি আন্তরিকতার সঙ্গে দেখবেন- এসব বিষয় বিবেচনা করেই নিয়োগ দেওয়া হয়েছে।'

'আগামী ২৯ সেপ্টেম্বর থেকে কামরুন নাহার ম্যাম এই দায়িত্বটি গ্রহণ করবেন', তিনি যোগ করেন।

ডেইলি-বাংলাদেশ//একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!