ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ব্যাংকে তারল্য সংকট নেই: গভর্নর 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২২:০২, ১২ জুন ২০২০
ব্যাংকে তারল্য সংকট নেই: গভর্নর 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির

ব্যাংকগুলোতে তারল্য সংকট নেই উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, বাজেট ঘাটতি পূরণে ঋণ নিলে সমস্যা হবে না। পাশাপাশি, কনোরাভাইরাসের কারণে আর্থিক ক্ষতি মোকাবিলায় প্রণোদনা বাস্তবায়নেও কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।

শুক্রবার প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটোত্তর ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর।

সে সময় তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে ঋণ হিসাবে ৮৪ হাজার ৯৮৩ কোটি টাকা নেয়ার পরিকল্পনা করেছে সরকার। এটি তেমন কোনো প্রভাব ফেলবে না। কারণ হিসেবে বর্তমানে  ব্যাংক খাতে পর্যাপ্ত তারল্য রয়েছে। গত ৩০ এপ্রিল পর্যন্ত ব্যাংক খাতে ১ লাখ ১৩ হাজার কোটি নগদ তারল্য উদ্ধৃত থাকার কথাও বলেন তিনি। এছাড়া রিজার্ভ রয়েছে আরো ৬২ হাজার কোটি টাকা। ফলে ব্যাংক খাতের তারল্য সমস্যা নেই ঋণ নিলে এ খাতের কোনো সমস্যা হবে না।

Advertisement

গভর্নর বলেন, এরইমধ্যে সরকার ঘোষিত প্রণোদনা বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক রি-ফাইন্যান্স হিসাবে পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে ৪০ হাজার কোটি টাকা দেয়া হচ্ছে। এছাড়া সিআরআর (ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ) ছাড় দেয়া হয়েছে এতে ১৮ হাজার কোটি টাকাসহ প্রায় মোট ৭২ হাজার কোটি টাকা সহযোগিতা করা হচ্ছে।

বাজেটে আবগারি শুল্ক বাড়ানোর বিষয়ে গভর্নর বলেন, ১০ লাখ টাকার উপরে ও এর চেয়ে বেশি যাদের আমানত আছে তাদের আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। তবে ১০ লাখ টাকার নিচে যাদের আমানত তাদের শুল্ক বাড়ানো হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে/আরআর
লিংক সফলভাবে কপি হয়েছে!