ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রাজিলে ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৮, ৭ মার্চ ২০২০
ব্রাজিলে ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩১
ছবি: সংগৃহীত

ব্রাজিলের সাও পাওলোতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৪৯ জন।

শুক্রবার সাও পাওলো সরকারের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিধসের ঘটনায় প্রদেশের গুয়ারুজায় নিখোঁজ থাকা ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে অন্তত পাঁচশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে তারা অস্থায়ী ঘর বানিয়ে আশপাশের এলাকায় জীবন-যাপন করছেন। আর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন কর্মীরা।

এদিকে ভূমিধসের ঘটনায় যারা সহায় সম্বল হারিয়েছেন তাদের জন্য জরুরি মানবিক সেবা হিসেবে ২১ টন খাদ্যপণ্য পাঠিয়েছে সাও পাওলো সরকার।

Advertisement

উল্লেখ্য, গত মাসে সাও পাওলোতে ৭৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানিয়েছে ব্রাজিলের আবহাওয়া অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!