ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ার অভিনব পন্থায় গাঁজা পাচার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ১৯ ফেব্রুয়ারি ২০২০
ব্রাহ্মণবাড়িয়ার অভিনব পন্থায় গাঁজা পাচার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিনব পান্থায় গাঁজা পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন-হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতবল এলাকার সৈয়দ মিয়ার ছেলে হেলন মিয়া ও কিশোরগঞ্জের  বাজিতপুর উপজেলার আয়নাগোপ এলাকার রহিছ মিয়ার ছেলে সজিব।

বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউপির ভিটিদাউদপুর এলাকার শাহ নেওয়াজের বাড়ির সামনে অভিযান চালিয়ে ভ্যান গাড়িসহ তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ভাঙারি মাল কেনার ভ্যানগাড়ি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

Advertisement

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!