ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বইমেলা ]

বইমেলায় কবি জোবায়ের মিলনের ‘সৈরাচারী দু:খ ও বিবিধ’

বইমেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫০, ১ মার্চ ২০২২
বইমেলায় কবি জোবায়ের মিলনের ‘সৈরাচারী দু:খ ও বিবিধ’
কবি জোবায়ের মিলনের কাব্যগ্রন্থ ‘সৈরাচারী দু:খ ও বিবিধ’র প্রচ্ছদ।

অমর একুশে বইমেলা- ২০২২ এ প্রকাশিত হয়েছে কবি জোবায়ের মিলনের কাব্যগ্রন্থ ‘সৈরাচারী দু:খ ও বিবিধ’। পাণ্ডুলিপি প্রতিযোগিতার মাধ্যমে পেন্সিল পাবলিকেশনস’র শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে গ্রন্থটি প্রকাশ করেছে ‘পেন্সিল’ পাবলিকেশনস। 

কবি জোবায়ের মিলন দীর্ঘ সময় ধরে কবিতা লেখার চর্চায় একাগ্র নিবিষ্ট থাকলেও এটিই তার প্রথম কবিতাগ্রন্থ। কেন, কী কারণে এতদিন তিনি তার কবিতাগুলোকে গ্রন্থাকারে আবন্ধ করেননি সে নিয়ে কবির একটিই উত্তর; জানি না। তবে কবিতাকে মলাটের চাদরে না জড়ালেও তিনি নিয়মিতভাবে কবিতা লিখছেন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সাহিত্য সাময়িকী এবং ছোটকাগজগুলোর প্রায় সংখ্যায়। 

সমকালীন কবিদের মধ্যে কবি জোবায়ের মিলনের গুণ- তিনি নিয়মিত, পরিশ্রমী, মগ্ন, স্বতন্ত্র। তিনি তার নিজের মতো করে লেখেন নিজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ; লেখেন অভিজ্ঞতা, অভিজ্ঞান আর দৃষ্টিকে একসারিতে নামিয়ে। তার কবিতায় বিচ্যুতির ক্রন্দন, প্রাপ্তির আনন্দ, বিদ্রোহ ও আহবান স্পষ্ট।

কবি বলেন, প্রত্যেক মানুষের যেমন নিজের কিছু কথা থাকে, যা সে একা একা একার ভেতর হাঁটতে হাঁটতে কিংবা বিশ্রামের সময় মনে মনে নিজের সাথেই উচ্চারণ করে, হাসে কাঁদে; কবিও তেমনি উচ্চারণ করে, হাসে, কাঁদে। সাধারণেরা সেই উচ্চারণগুলো কোথাও টুকে রাখে না বলে তা হারিয়ে যায়, আর কবি শৈল্পিক ভাক্সময়তার মাধ্যমে গাণিতিক ছকে নোটবুকে টুকে রাখে বলে তা হয়ে ওঠে কবিতা; কবিতা আসলে চর্চার আর সাধনার, এর চেয়ে অলৌকিক কিছু নয়। 

কবি আরও বলেন, ‘স্বৈরাচারী দু:খ ও বিবিধ’ গ্রন্থটি বহুমত্রিক স্বরের যোজন নয়। অনেক বিষয়ের একত্রিত বন্ধনও নয়। মাত্র দুটি বিষয়কে এখানে যুক্ত করা হয়েছে। এক, স্বগোক্ত বেদনা। দুই, বিনাশ ও বিচ্যুতির বিপরীতে তীব্র চিৎকার। তিনটি ভাগে বিষয়ের ক্রম রাখা হয়েছে বলেই এটিকে গ্রন্থ হিসাবে পরিস্কার উল্লেখ করা হচ্ছে। অন্য অনেকের মতো আত্মঢোল পেটাতে গিয়ে কবি জোবায়ের মিলন মিথ্যায় আশ্রয় নিতে চান না বলেই তিনি ব্যক্ত করেন যে, এটি বাঁক বদলের মোহনাও না, ধারা ভেঙ্গে চুরচুর করার তীব্রপ্রকাশও না।

এটি একজন জীবনদর্শকের বলে যাওয়া ব্যথা ও বক্তৃতা অথবা যাপন উপকূলে নিশ্চুপে হাঁটা এক পথিকের একান্ত অনুভবমালা। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন মুস্তাফিজ কারিগর। গায়ের মূল্য: ১৮০টাকা। মেলায় ২৫শতাংশ কমিশনে ১৩৫টাকা। পেন্সিল পাবলিকেশস এর স্টল নম্বর: ১০৫।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!