[ শিল্প ও সাহিত্য ]
মেলায় ফখরুল হাসানেরর চতুর্থ কাব্যগ্রন্থ ‘মনমন্দিরে সেই তুমি ’
কাব্যগ্রন্থ ‘মনমন্দিরে সেই তুমি ’
অমর একুশে বইমেলায় বাবুই প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে ফখরুল হাসানের চতুর্থ কাব্যগ্রন্থ ‘মনমন্দিরে সেই তুমি’ কাব্যগ্রন্থ। পাওয়া যাবে বাবুই প্রকাশনী ৯৭/৯৮ নাম্বার স্টলে। প্রকাশক মোরশেদ আলম হৃদয়, প্রচ্ছদ করেছেন আর করিম।
চতুর্থ কাব্যগ্রন্থ সম্পর্কে তিনি বলেন, বইয়ের কবিতাগুলো সাজানো হয়েছে প্রেম বিরহের কবিতা দিয়ে। প্রতিটি কবিতাই একজন ব্যর্থ প্রেমিকের হাহাকার ও ধর্মের দ্বন্দ্বে প্রেম কিভাবে সমাজের চক্ষুশূল হয় সেই বিষয় গুলোই কবিতার ভাষায় লিপিবদ্ধ হয়েছে।
২০১৬ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’ প্রকাশ হয়। বইটি প্রকাশ করে হাওলাদার প্রকাশনী। একই প্রকাশনী থেকে ২০১৭ সালে প্রকাশ হয় কাব্যগ্রন্থ ‘নিমগ্ন দহন’।
এছাড়া ২০১৮ সালে বাবুই প্রকাশনী থেকে প্রকাশ হয় কাব্যগ্রন্থ ‘দহন দিনের গান’ এবং ২০২০ সালে কালান্তর থেকে প্রকাশ হয় ‘বিজয় নিশান’।
য়ারোয়া বুক কর্নার থেকে প্রকাশ হয় গল্পগ্রন্থ ‘দাম্পত্যের অন্তরালে’ এবং পদক্ষেপ বাংলাদেশ থেকে প্রকাশ হয় শিশুতোষ গল্পগ্রন্থ ‘গল্পগুলো বিজয়ের’।
২০২১ সালে প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশ হয় শিশুতোষ গল্পগ্রন্থ ভূতপুরের ভূতনাথ।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!