ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

বিয়ের কনে লাল শাড়ি পরে কেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:০৩, ৯ জানুয়ারি ২০২০
বিয়ের কনে লাল শাড়ি পরে কেন?
বিদ্যা সিনহা সাহা মীম

বিয়ে শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে লাল শাড়ি পরা টুকটুকে রাঙা বউ এর একটি মুখ। তাইতো বিয়ের আয়োজনে সবার আগে কিনতে হয় লাল শাড়িটি। যেন লাল শাড়ি ছাড়া বিয়েই সম্ভব না!

কেন বিয়ের কনেকে লাল রঙের শাড়িই পরতে হয়? কখনো কি এই প্রশ্ন মনে জেগেছে? যদি জেগে থাকে তবে আজ জেনে নিন এর পেছনে লুকানো কারণটি-

জনশ্রুতি আছে, বিপ্লবের প্রতীক লাল। ভালোবাসা ও যৌবনের প্রতীকও লাল। ক্রোধের প্রতীক লাল। আবার শক্তির প্রতীকও লাল। অন্যান্য রঙের চেয়ে লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এজন্য এই রঙ চোখে বেশি লাগে।

Advertisement

নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব বিয়েতেই কনের জন্য লাল রঙের শাড়ি অবিচ্ছেদ্য অংশ। লাল বেনারসি পরিহিতা নতুন বউকে যেমন মোহময়ী লাগে। তেমনই বরের চোখেও আসে ভালোবাসার নেশা। অর্থাৎ লাল রঙ যেন মানুষের কামনা-বাসনা, ভালোবাসার প্রতীক।

লাল রঙে বিয়ের কনেদক্ষিণ এশিয়ার দেশগুলোতে যুগ যুগ ধরে বিয়েতে লাল শাড়ির প্রচলন চলে আসছে। বিয়েতে অন্যান্য রঙের শাড়ি পরলেও লাল রঙের শাড়ি পড়া চাই-ই চাই।

বিয়েতে অন্য কারো চেয়ে কনের ওপরই সবার নজর থাকে। সবারই আগ্রহ থাকে কনেকে অন্য রুপে দেখা। আর লাল রঙের শাড়িতে কনে হয়ে উঠে বেশ আকর্ষণীয়।

তবে লাল বেনারসি শাড়ির কদর থাকে সবসময়। এখনো পছন্দের শীর্ষ স্থান দখল করে আছে বেনারসি। তাছাড়া ইদানিং বিয়েতে লাল বেনারসি ছাড়াও দেখা যায় অন্য কাপড়ের শাড়িও। বিয়ের শাড়ির রঙেও এসেছে বৈচিত্র্য। তবে বিয়েতে লাল রঙটি এখনো সব রঙের ওপরেই আছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!