ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিষাক্ত কোবরাকে চুমু, সাপের কাণ্ডে হতবাক ওঝা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৫, ১১ জানুয়ারি ২০২০
বিষাক্ত কোবরাকে চুমু, সাপের কাণ্ডে হতবাক ওঝা!
ভিডিও থেকে নেয়া

কোবরাকে চুমু দিতে গিয়ে মারাত্মক বিপাকে পড়েছেন এক নেশাগ্রস্ত ওঝা। তার ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছে সাপটি। 

জানা গেছে, ২৪ ডিসেম্বর ভারতের কর্নাটকের ভাদরভাতী শহরের বাসিন্দারা এই কোবরাটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে সেটিকে উদ্ধারে স্থানীয় সাপুড়ে সানুকে ডেকে আনেন।

ভিডিওতে দেখা যায়, ওই ওঝা সামনের দিকে ঝুঁকে সাপটিকে চুমু খাওয়ার চেষ্টা করেন। মুহূর্তেই সেটি তার মুখে কামড় বসিয়ে দেয়।

পরে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা বলেন, ওঝা সানুর ঠোঁটে মারাত্মক বিষ ঢুকিয়ে দিয়েছে কোবরাটি। ১০ দিন যন্ত্রণা ভোগার পরে অবশ্য তিনি সেরে উঠেছেন।

দেখুন ভিডিও>>>

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!