[ দেশজুড়ে ]
বগুড়ায় পিকআপের চাপায় দুইজন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে পিকআপ ভ্যানের চাপায় দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে বাইপাস সড়কের খামারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খামারকান্দি পশ্চিমপাড়ার আফতাব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন ও একই এলাকার আফছার আলীর ছেলে দুলাল হোসেন। দেলোয়ার হোসেন পেশায় দর্জি শ্রমিক এবং দুলাল হোসেন কৃষিকাজ করতেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, নিহত দুই ব্যক্তির বাড়ি বাইপাস সড়ক সংলগ্ন। তারা সকালে ঘুম থেকে উঠে সড়কের পাশে বসে ছিলেন। এমন সময় মাটিডালীর দিকে যাওয়া একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসে থাকা দুইজনকে চাপা দিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। দুর্ঘটনার পরপরই উল্টে যাওয়া পিকআপের ভেতর থেকে চালক হেলপার বের হয়ে পালিয়ে যায়।
.png)
পরে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে পিকআপটি আটক করে।
বগুড়া সদর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ গিয়ে পিকআপটি আটক করেছে। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পিকআপের চালক ও হেলপারকে চিহ্নিত করতে চেষ্টা চালানো হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!