ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বছরে ২ হাজার কেজি হীরা পাওয়া গহ্বরের খনন কাজ শুরু 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪১, ৯ অক্টোবর ২০১৯
বছরে ২ হাজার কেজি হীরা পাওয়া গহ্বরের খনন কাজ শুরু 

সত্যজিৎ রায় পরিচালিত ‘হীরক রাজার দেশে’ ছবিটি অনেকের ছেলেবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। ছবিটির গল্পে দেখা হীরার খনি, ছন্দ মেলানো কাব্যিক সংলাপ, হীরক রাজার কোষাগারে বাঘের মুখোমুখি গুপি-বাঘা... আজো স্পষ্ট মনে আছে অনেকেরই। এমনই একটি হীরার খনির খোঁজ মেলে আজ থেকে ৬৪ বছর আগে। যেখান থেকে একটা সময় প্রতি মাসে প্রায় ১৬৬ কেজি হিরে পাওয়া যেত।

রাশিয়ার মির হীরার খনির কথা বলছি। ১৯৫৫ সালে রুশ ভূবিজ্ঞানী ইউরি খবরদিনের নেতৃত্বে একটি দল এই হীরার খনির সন্ধান পান। ১৯৫৭ সাল থেকে এখানে খনন কাজ শুরু হয়। এই মহামূল্য আবিষ্কারের জন্য ওই বছরই ‘লেনিন প্রাইজ’ সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ পুরস্কার দেয়া হয় ইউরি খবরদিনকে।

রাশিয়ার মির হীরার খনির জন্য যে গহ্বর তৈরি হয়েছে, সেটি পৃথিবীর চতুর্থ গভীরতম। এটির গভীরতা ১,৭২২ ফুট এবং ব্যাস ৩,৯০০ ফুট। ১৯৬০ সাল থেকে বছরে ২ হাজার কেজি হীরা পাওয়া যেত। এখানে খননকাজ শুরুর প্রথম কয়েক বছর প্রতি ৯০৭ কিলোগ্রাম আকরিক থেকে ৪ ক্যারেট হীরা পাওয়া যেত।

Advertisement

২৩ ডিসেম্বর, ১৯৮০ সালে মির থেকে সবচেয়ে বড় হীরাটি পাওয়া যায়। হীরাটির ওজন ছিল ৩৪২.৫ ক্যারেট (৬৮ গ্রাম)। ২০০৪ সাল পর্যন্ত মির-এ খননকাজ চালু ছিল। এর পর খনিটিকে বন্ধ করে দেয়া হয়।

২০০৯ সালে ফের এখানে হীরার সন্ধানে খননকাজ শুরু করা হয়। তবে এ বার মাটির নিচে সুরঙ্গ কেটে খননের কাজ করা হচ্ছে। আরো অন্তত ৫০ বছর এখানে খননকাজ চালিয়ে যাওয়া যাবে বলে মত ভূবিজ্ঞানীদের। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!