ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসা থেকে বের হয়ে চিরঘুমে ইউসুফ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৬, ১০ অক্টোবর ২০১৯
বাসা থেকে বের হয়ে চিরঘুমে ইউসুফ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ ইউসুফ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বত্তরা ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে বলে দাবি স্বজনদের।

বুধবার শহরের টানবাজার ইয়ার্ন মার্চেন্ট ক্লাবের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত ইউসুফ ইসদাইর গাবতলী মাজার এলাকার কাশেমের ছেলে। তিনি উৎসব পরিবহনের হেলপার।

Advertisement

এদিকে ইউসুফের লাশ উদ্ধারের ঘটনায় বুধবার রাতে তার ফুফু বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার বরাত দিয়ে ফুফু মমতাজ বেগম জানান, বাবা মারা যাওয়ার পর থেকে ইউসুফ ও তার ছোট ভাই মানিককে নিয়ে ফুফুর  ইসদাইর গাবতলী মাজারের পেছনে একটি বাসায় বসবাস করেন। গত ৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় ইউসুফ গাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরদিন ভোর সাড়ে ৬টায় অজ্ঞাত পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যমে জানায় ইউসুফকে কে বা কারা হত্যা করে লাশ টানাবাজারে ফেলে গেছে। পরে তার ছোট ভাই মানিক ঘটনাস্থলে গিয়ে ইউসুফকে শনাক্ত করেন।

তিনি আরো উল্লেখ করেন, ইউসুফের বুকের ডান পাশে একটি ছুরির আঘাত এবং পিঠে চারটি ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা যাচ্ছে, ছিনতাইকারী কিংবা পূর্ব কোনো বিরোধের জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরি দিয়ে তাকে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!