এই শহরে ঋতু পরিবর্তনের পার্থক্যগুলো বোঝা যায় কেবলমাত্র আকাশে। বসন্তের আগমন বোঝা যায় শরীরে বাতাসের স্পর্শের অনুভব থেকে, অথবা শহরতলী থেকে ফেরিওয়ালাদের বয়ে নিয়ে আসা ঝুড়িভর্তি ফুল থেকে। বসন্ত এখানে বাজারগুলোর মধ্যে কাঁদে।
গ্রীষ্মের সময়ে সূর্য শহরের বাড়িগুলোকে সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলে; দেয়ালগুলোতে বাদামি ধুলো ছড়িয়ে দেয়। এই আগুনের দিনগুলোতে বদ্ধ-কপাটের পেছনে বাস করা ছাড়া বাঁচার কোনো উপায় থাকে না।’
.png)