এ প্রতিবেদন খেলা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮.৪ তিন উইকেটে ১৮৮ রান।
শুক্রবার আসামের গৌহাটিতে আগে ব্যাটিং করে ৪৯.১ ওভারে ৯ উইকেটে ২৬৩ রান সংগ্রহ করে লংকানরা। এতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৪ রান।
.png)
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা দু’জন। একই সঙ্গে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছে তামিম-লিটন জুটি।
লক্ষ্য তাড়ায় ৩৯ বলেই ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস। এরপর অর্ধশতক তুলে নিয়েছেন তামিমও।
ফিফটির পর অবশ্য নিজের ইনিংস খুব বেশি লম্বা করতে পারেননি লিটন। ম্যাচের ২১তম ওভারে হেমন্তর বলে পাথিরানাকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। আউট হওয়ার আগে ৬১ রান করেন এ ডানহাতি ব্যাটার।
তার বিদায়ে উইকেটে আসেন টাইগার দলপতি মেহেদী হাসান মিরাজ। এরপর মিরাজের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তামিম।
দৃষ্টিনন্দন সব শটে মাঠের চারপাশ থেকে রান তুলতে থাকেন তামিম। অবশ্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তাকে। লাহিরু কুমারার বলে আসালঙ্কার তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ২ ছক্কা ও দশ বাউন্ডারিতে ৮৪ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।
এরপর বাইশ গজে আসেন তাওহীদ হৃদয়। তবে উইকেটে এসেই সাজঘরের পথ ধরেছেন। ম্যাচের ২৯তম ওভারের চতুর্থ বলে ওয়েল্লালাগের ঘূর্ণিতে স্ট্যাম্পিং হন তিনি। এতে শূন্য রানেই সাজঘরে ফেরেন তিনি।