ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দিল্লিতে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:১৬, ৬ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ভবন ধসের খবর পায় দিল্লি ফায়ার সার্ভিস। খবর পেয়ে জরুরি বিভাগের কর্মী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

Advertisement

পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত ভবন ধসে কেউ আটকা পড়েছেন কি না বা কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

দিল্লি ফায়ার সার্ভিসের ডিভিশনাল অফিসার রামগোপাল মীনা এএনআইকে জানান, পিয়ারেলাল রোডের জুয়েলার্স এলাকায় ভবনটি ধসে পড়ে। সেখানে ভবনটি ভাঙার কাজ চলছিল।

তিনি জানান, ভবনটি অনেক পুরোনো ও জরাজীর্ণ অবস্থায় ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!