ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩৩ লাখ টাকার সুতাসহ কাভার্ডভ্যান উদ্ধার, গ্রেফতার ৮

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ১১ ফেব্রুয়ারি ২০২০
৩৩ লাখ টাকার সুতাসহ কাভার্ডভ্যান উদ্ধার, গ্রেফতার ৮
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে ৩৩ লাখ টাকার সুতাসহ একটি কাভার্ডভান উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় সুতা চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আট জনকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) শ্যামল কুমার নাথ। 

গ্রেফতাররা হলেন, মো. আমজাদ হোসেন, মো. আবছার উদ্দিন রাব্বি,  ড্রাইভার মো. মামুন মিয়া,  মো. নাজমুল হক, মো. ইলিয়াস, মো. আফজাল হোসেন, মো. কবির হোসেন, হোসাইন আল মাকসুদ সনেট।

Advertisement

চট্টগ্রাম বন্দর থেকে আমদানি করা সুতা ট্রাকে করে পণ্য আমদানিকারকের কারখানায় যাওয়ার পথে সুতাগুলো চুরি হয়। চট্টগ্রাম মহানগর এলাকাসহ ঢাকা, নারায়নগঞ্জ ও কক্সবাজার জেলায় অভিযান চালিয়ে সুতা চুরির সঙ্গে জড়িতদের আটক করে সুতাগুলো উদ্ধার করে ডিবি পুলিশ। 

নগরের ডিবির অতিরিক্ত উপ কমিশনার মীর্জা সায়েম জানান, চোরাই এক হাজার ৯শ ৮০ পিস পলিস্টার সুতার ববিন, ৩৩০টি পলিস্টার সুতার ববিন বহনকারী কাগজের তৈরি খালি কার্টুন এবং চোরাইকাজে ব্যবহৃত কাভার্ডভ্যান অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!