ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

২০০০ সালের পাঠানো চিঠি গন্তব্যে পৌঁছালো ১৯ বছর পর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩২, ১৪ সেপ্টেম্বর ২০১৯
২০০০ সালের পাঠানো চিঠি গন্তব্যে পৌঁছালো ১৯ বছর পর!
ছবি- সংগৃহীত

কোন কারণ ছাড়াই ডাক বিভাগ থেকে তুহিনশংকর চন্দ নামের এক লোকের ফোনে একটা এসএমএস আসে। ওই বার্তাটি দেখে চমকে যান তিনি। বার্তাটি পড়ে দেখলেন, ২০০০ সালে ডাক বিভাগের স্পিড পোস্টে তিনি যে চিঠি পাঠিয়েছিলেন, তা ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর গন্তব্যে পৌঁছেছে।

প্রায় দুই দশক আগের স্পিড পোস্টে (দ্রুত পৌঁছানোর জন্য) পাঠানো ওই চিঠি গন্তব্যে পোঁছানোর আশা তিনি ছেড়ে দিয়েছিলেন। এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুদর্শনপুরে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ জানিয়েছে, সুদর্শনপুরের বাসিন্দা তুহিনশংকর চন্দ জানান- ২০০০ সালের ১ জানুয়ারি রায়গঞ্জ মুখ্য ডাকঘর থেকে চিঠিটি পাঠান তিনি।

এই চিঠি তিনি কাকে পাঠিয়েছিলেন এবং কী লিখেছিলেন? জানতে চাইলে তুহিনশংকর বলেন, এখন তা মনে করতে পারছিন না। উনিশ বছর আগে চিঠি লিখেছিলাম। আজ স্পিড পোস্টে তা গন্তব্যে পৌঁছল।

তুহিনশংকর চন্দের অভিযোগ, এর আগেও ডাক বিভাগের এমন দায়িত্বজ্ঞানহীনতার শিকার হন তিনি। তখন অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি।

ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!