শুক্রবার বিকেলে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান।
তিনি বলেন, ‘এমন সংকটময় সময় আসবে এবং তা আমাদের জীবনকে এভাবে ক্ষতিগ্রস্ত করবে, সেটা কেউই চিন্তা করতে পারেনি। তাই এখন সময় সবাইকে এক সাথে এর মোকাবিলা করা।’
.png)
তিনি আরো বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় আজ পর্যন্ত গ্রামীণফোনের সব প্রতিশ্রুত উদ্যোগের পরিমাণ দাঁড়িয়েছে ১০০ কোটি টাকা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত খুচরা ব্যবসায়ীদের সহায়তায় গ্রামীণফোন ১০ কোটি টাকা সমমানের সেফটি-নেট ক্রেডিট স্কিম দেবে।’
এসময় গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিব, প্রধান যোগাযোগ কর্মকর্তা খায়রুল বাসার অংশ নেন।