১৫০ একর জমির উপর রয়েছে সালমানের বাগান বাড়ি, কী নেই সেখানে!
করোনার সংক্রমণ আটকাতে ভারতে চলছে লকডাউন। যার কারণে পানভেলের বাগান বাড়ি থেকে ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরতে পারছেন না সালমান খান। ফলে পানভেলের বাগান বাড়িতেই আপাতত আটকে রয়েছেন বলিউডের ভাইজান।

তবে সালমানের ১৫০ একর জমির উপর পানভেলের বাগান বাড়িটি কিন্তু একটি এলাকার সমান। আর সেখানে মাঝে মাঝেই পরিবার এবং বন্ধুদের নিয়ে সময় কাটাতে যান সালমান খান। তবে সালমান তার বাগান বাড়িটির নামকরণ করেছেন আদরের ছোট বোন অর্পিতার নামে। এটা অর্পিতা ফার্মহাউস বলেই পরিচিত।

বিশাল এই বাগান বাড়িতে কী নেই সেখানে। জিম থেকে শুরু করে বাইক রাইডিং এর বিশেষ জায়গা, বাংলো, শুটিং স্পট, বাচ্চাদের খেলার জায়গা, সুইমিং পুল সবই আছে। বলা যেতে পারে সালমান যেন নিজেই একটি রাজ্য বানিয়ে রেখেছেন তার সেই বাগান বাড়িতে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, সালমানের এই বাগান বাড়িটির দেখাশোনা করেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আর সেই সংস্থার প্রতিটা সদস্যের ভরনপোষণের দায়িত্ব নিয়েছেন সালমান নিজেই।

সালমানের বাগান বাড়িতে রয়েছে গণেশ মূর্তি। ভাইজান যে গণেশের ভক্ত একথা হয়ত এতদিনে অনেকেই জানেন। সালমানের বাগান বাড়িতে রয়েছে একাধিক ঘোড়া। মাঝেমধ্যে সেখানে গিয়ে ঘোড়ায় চড়তেও দেখা যায় তাকে। এই বাগান বাড়ি থেকে পাহাড়ও দেখা যায়।