ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১২ ক্রু সহ ফিলিপাইনের তেলবাহী ট্যাঙ্কার আটক করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৮, ৭ সেপ্টেম্বর ২০১৯
১২ ক্রু সহ ফিলিপাইনের তেলবাহী ট্যাঙ্কার আটক করল ইরান
ছবি: সংগৃহীত

তেল পাচারের অভিযোগে হরমুজ প্রণালী থেকে আরো একটি বিদেশি ট্যাঙ্কার আটক করেছে ইরান। 

শনিবার হরমুজ প্রণালী থেকে ইরানের কোস্টগার্ড বাহিনী ১২ জন ক্রু সহ ট্যাঙ্কারটি আটক করে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ২ লাখ ৮৪ হাজার লিটার ডিজেল পাচারের সময় হরমুজ প্রণালী থেকে ওই জাহাজটি আটক করা হয়। আটক ব্যক্তিরা সবাই ফিলিপাইনের নাগরিক। এ সব জ্বালানি পাচার হয়ে উপসাগরীয় কোনো দেশে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই তেহরান তার শক্তি বৃদ্ধির জন্য পেট্রল রফতানি করছে। বিপুল পরিমাণ রাষ্ট্রীয় ভর্তুকি ও দেশীয় মুদ্রার দরপতনের ফলে ইরান থেকে খুবই সস্তায় জ্বালানি সংগ্রহ করে বিভিন্ন দেশ।

দেশটি থেকে প্রতিদিন আনুমানিক ১ কোটি লিটার জ্বালানি চোরাচালান করা হয় ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এমন পরিস্থিতিতে চোরাচালান ঠেকাতে বেশ সতর্ক অবস্থায় রয়েছে তেহরান।

আগস্টের শুরুতে ৭ লাখ লিটার জ্বালানি পাচারকালে সাত ক্রুসহ আরেকটি বিদেশি জাহাজ আটক করে ইরানের ইসলামী রেভ্যুলেশন গার্ডবাহিনী (আইআরজিসি)। তারও আগে জুলাই মাসে ১০ লাখ লিটার জ্বালানি পাচারকালে হরমুজ প্রণালী থেকে আরেকটি জাহাজ আটক করেছে তারা।

ডেইলি বাংলাদেশ/মাহাদী
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!