ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১২৩ রানে অলআউট বিসিবি একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২০, ২ সেপ্টেম্বর ২০১৯
১২৩ রানে অলআউট বিসিবি একাদশ
ছবি: সংগৃহীত

রোববার অনুষ্ঠেয় দুইদিনের প্রস্তুতি ম্যাচে আফগান বোলিং তোপে অসহায় আত্মস্বমর্পন করে বিসিবি একাদশ।

শুরুর দিনেই ব্যাটিং প্রস্তুতিটা সেরে নিয়েছিল সফরকারীরা। তাই সোমবার বোলিংটা ঝালিয়ে নেয়ার সুযোগ ছিল আফগান বোলারদের সামনে। হলোও তাই। 

নিজের পরিকল্পনায় সফল হয়েছেন রশিদ খান, তার দলের বোলাররা পুরো ফায়দা তুলে নিয়েছে অধিনায়কের সিদ্ধান্তের।

Advertisement

বিসিবি একাদশের ব্যাটসম্যানরা মূলত আফগান স্পিনার রশিদ-জহিরের স্পিনেই আটকে গেছেন। আফগানদের করা ২৮৯ রানের জবাবে মাত্র ১২৩ রানে অলআউট হয় বিসিবি একাদশ। দলের কোনো ব্যাটসম্যানই দলের হাল ধরে খেলতে পারেননি।

দলের দুই ওপেনার এনামুল হক বিজয় (১৯) ও সাব্বির হোসেন (৪) সাজঘরে ফিরেন ২৭ রানের মধ্যে। এনামুল-সাব্বির পারেননি নিজেদের টেম্পারমেন্ট ধরে রাখতে। মাত্র ১৯ রানের ইনিংসেও ১টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন এনামুল।

আশা জাগানো নাঈম ইসলাম (১৩) কিংবা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা ফজলে মাহমুদও (৮) পারেননি কিছু করতে। বল হাতে অগ্নিপরীক্ষায় নামা জোবায়ের হোসেন লিখন যেমন পারেননি নিজের দাবী জোরালো করতে, তেমনি নাঈম ইসলামও আউট হয়ে গেছেন মাত্র ১৩ রান করে। 

বল হাতে বিসিবি একাদশের সেরা পারফরমার আলআমিন জুনিয়র ওয়ানডে মেজাজে খেলে ৫ চারে ২৯ রান করে দলীয় ৮২ রানের মাথায় সাজঘরে ফিরেন ।

৮২ রানে প্রথম পাঁচ উইকেট নেয়ার পর, শেষের পাঁচ উইকেট নিতে মাত্র ৪১ রান খরচ করে আফগানরা। বিসিবি একাদশের অধিনায়ক নুরুল হাসান সোহান ১৫ এবং ফারদিন অনি ১৪ রান করে দলের সংগ্রহ কোনোমতে ১০০ পার করান। 

আফগানদের পক্ষে বল হাতে ১১.৩ ওভারের স্পেলে ৩ মেইডেন সহ মাত্র ২৪ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন বাঁহাতি চায়নাম্যান জহির খান। অধিনায়ক রশিদের ঝুলিতে জমা পড়েছে ৩টি উইকেট।

ডেইলি বাংলাদেশ/সালি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!