ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ খবর ]

১০ হাজার কিট আমদানি করছে গাজীপুর সিটি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ২২ মার্চ ২০২০
১০ হাজার কিট আমদানি করছে গাজীপুর সিটি
ছবি : ডেইলি বাংলাদেশ

করোনাভাইরাস শনাক্তের জন্য সিঙ্গাপুর থেকে ১০ হাজার কিট আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম।

রোববার দুপুরে সিটি কর্পোরেশনের গাছা এলাকায় সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এ তথ্য জানান।

মেয়র বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ডভিত্তিক ৬৩টি কমিটি করা হয়েছে। এ কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো যৌথভাবে এ নগরীতে পালন করা হবে।

সিটি করপোরেশন এলাকায় প্রায় ২২ লাখ পোশাক শ্রমিক রয়েছে উল্লেখ করে তিনি মালিকদের উদ্দেশ্যে বলেন, কোনো শ্রমিকের প্রাথমিকভাবে জ্বর, ঠান্ডা লাগলে তাকে যেন ছুটি দিয়ে দেয়া হয়। সে যেন বাসায় অবস্থান করে সেই ব্যাপারে গার্মেন্টস মালিক এবং সিটি করপোরেশন সহযোগিতা করবে এবং তাদের অর্থনৈতিক সাপোর্ট দেয়া হবে।

মতবিনিময় সভায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান , শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক খলিলুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!