ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

হিন্দুর জমিনে মসজিদ নির্মাণ করা যাবে?

ইসলামি প্রশ্নোত্তর
মাওলানা ওমর ফারুক
প্রকাশিত: ১৭:১৮, ৭ নভেম্বর ২০১৯
হিন্দুর জমিনে মসজিদ নির্মাণ করা যাবে?
ফাইর ফটো

প্রশ্ন: হিন্দু ব্যক্তির জমিনে মসজিদ, ঈদগাহ, খেলার মাঠ প্রভৃতি নির্মাণ করা জায়েজ হবে কিনা? এবং তার মধ্যে নামাজ আদায় করা সহিহ হবে কিনা?

উত্তর: যদি হিন্দু ব্যক্তি মসজিদ ও ঈদগাহ নির্মাণ করাকে সওয়াবের কাজ মনে করে, তার নিজের জমিন মসজিদ মাদরাসা বা ঈদগাহের জন্য ওয়াকফ করে দেয় অথবা প্রথমত: মুসলমানদের হেবা করে দিয়ে দেয়, তারপর মুসলমানরা নিজেদের পক্ষ থেকে সেই জমিন ওয়াকফ করে মসজিদ বা ঈদগাহ নির্মাণ করে, তাহলে তা জায়েজ হবে এবং সেখানে নামাজ আদায় করাও বৈধ হবে। তার মধ্যে নামাজ পড়তেও কোনো অসুবিধা নেই। কিন্তু ইসলাম ও মুসলমানদের সঙ্গে কোনো ষড়যন্ত্ররূপে তা দিলে, তাতে মসজিদ, ঈদগাহ নির্মাণ ঠিক হবে না। (রদ্দুল মুহতার: ৪/৩৪১, ফতাওয়ায়ে আলমগীর: ২/৩৫০, ইমদাদুল মুফতীন:৭৯৬)।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএজে
লিংক সফলভাবে কপি হয়েছে!